ফেব্রুয়ারিতে বাজারে ফু ওয়াং মুড়ি
মুড়ি উৎপাদনে যাচ্ছে ফু ওয়াং ফুডস লিমিটেড। এই লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের এই কোম্পানি নতুন একটি প্রোডাকশন লাইন স্থাপন করতে যাচ্ছে। আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে বাজারে পাওয়া যাবে ফু ওয়াং ব্র্যান্ডের এই মুড়ি।
৯ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত ফু ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদের সভায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন প্রোডাকশন লাইন স্থাপনের ওই সিদ্ধান্ত হয়েছে। গাজীপুরের বোকরানে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে ওই প্রোডাকশনলাইন স্থাপন করা হবে। এই লাইন স্থাপনে ব্যয় হবে ৩০ লাখ টাকা। তাতে দৈনিক ১০ মেট্রিক টন মুড়ি উৎপাদিত হবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
#তমহ/বিবি/১০ ০১ ২০২৩
শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: সোম, জানুয়ারী ৯, ২০২৩ ১১:৫০ অপরাহ্ন
Category:
শেয়ারবাজার
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি