ডিজিটাল রূপান্তর অপরিহার্য: সিটি ব্যাংক চেয়ারম্যান

ডিজিটাল রূপান্তর অপরিহার্য: সিটি ব্যাংক চেয়ারম্যান

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেছেন, এখন এমন এক সময় যখন ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর এবং গ্রাহক সেবার উৎকর্ষতা অপরিহার্য। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ উদ্বোধন করে তিনি আরো বলেন, ‘টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাতের ভূমিকা অনেক বেশি। আমাদের সকল শাখা ব্যবস্থাপকদের ডিজিটাল রূপান্তরসহ নতুন সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’

২৬ এপ্রিল শনিবার কক্সবাজারের একটি হোটেলে এ আয়োজন করে এই ব্যাংক। ‘হ্যাপি এমপ্লয়ীজ, হ্যাপি কাস্টমারস, হ্যাপি শেয়ারহোল্ডারস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল ব্যাংকের কৌশল নির্ধারণ, শাখাসমূহের পারফরমেন্স বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর সেবা বিস্তার, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির কৌশল ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের রূপরেখা তৈরি।
এছাড়া রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ডিপোজিট, লোন ও কার্ড প্রোডাক্টসমূহের ব্যবসায়িক পরিকল্পনা ও নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। ব্যাংকের পরিচালনা পরিষদ এবং ব্যবস্থাপক কর্তৃপক্ষ ২০২৪ সালের ঈর্ষণীয় ফলাফলের জন্য (২,৩৫১ কোটি টাকা পরিচালন মুনাফা) সকল গ্রাহক, রেগুলেটর, এবং কর্মীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এই বিশাল ব্যাংকের বিভিন্ন বিভাগসমূহের একত্রে কাজ করতে পারাটার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ সফলতার চাবি। এই ব্যাংকের মূল ফোকাস হবে ক্ষুদ্র ও অতি-ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক রেবেকা ব্রোসন্যান ও স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ মাহবুবুর রহমান ও মাহিয়া জুনেদ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রুবেল আজিজ ও হোসেন মেহমুদ।

এ সম্মেলনে সারা দেশের সকল শাখা, উপশাখা ও সিটিজেম সেন্টারের ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা শাখা ও সেরা ব্যবস্থাপক পুরস্কার প্রদান করা হয়।

#তমহ/বিবি/২৮এপ্রিল২০২৫


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: সোম, এপ্রিল ২৮, ২০২৫ ৩:৩০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!