লাভ শেয়ার বিডির 'ভালোবাসা বক্স'

লাভ শেয়ার বিডির 'ভালোবাসা বক্স'

ফাল্গুনের প্রথমে দিন আসবে ঋতুরাজ বসন্ত। আবার একই দিনে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশেষ দিনে চ্যারিটি সংগঠন "লাভ শেয়ার বিডি ইউএস" বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

"নিজেকে দিয়ে শুরু" স্লোগানে উজ্জীবিত এ সংগঠন মনে করে, ভালোবাসা শুধু নারী, পুরুষের মধ্যে আবদ্ধ নয়। মানবতার স্বার্থে আমাদের সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের জন্য অনেক কিছু করণীয় আছে। এর জন্য সরকার বা রাষ্ট্রের উদ্যোগের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। সীমিত সাধ্যেই অনেক কিছু করা সম্ভব।

তাই ১৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টা থেকে ভালোবাসাকে অর্থবহ করার লক্ষ্যে চ্যারিটি সংগঠন "লাভ শেয়ার বিডি ইউএস" ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পিছিয়ে থাকা মানুষের মাঝে "ভালোবাসা বক্স" উপহার প্রদান করবে।

#তমহ/বিবি/১৩ ০২ ২০২২


এনজিও ডেস্ক, বিবি
Published at: রবি, ফেব্রুয়ারী ১৩, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!