সচিবালয় এলাকায় হর্ন বাজানো বন্ধ
বাংলাদেশ সচিবালয়ের চারপাশ নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনগুলোর চালকদের কোনো ধরনের হর্ন না বাজানো যাবে না।
১৫ ডিসেম্বর সরকারি তথ্যবিবরণীতে এ কথা বলা হয়। এতে বলা হয়, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় যানবাহনে হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক ১ (এক) মাস কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।
#এসএস/বিবি/১৫ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি