প্রাকটিসিং চাটার্ড একাউন্ট্যান্ট অডিট ক্ষমতা নেই

প্রাকটিসিং চাটার্ড একাউন্ট্যান্ট অডিট ক্ষমতা নেই

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ও আবেদনকৃত কোনো কোম্পানির অডিট কার্যক্রম পরিচালনা করতে পারবেনা প্রাকটিসিং চাটার্ড একাউন্ট্যান্ট। নিরীক্ষার এ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার বিএসইসির ৭০১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, কমিশন প্যানেল অব অডিটরস এর বিদ্যমান তালিকা অডিট ফার্ম এবং যথাযথ প্রক্রিয়ায় উক্ত প্যানেলে অন্তর্ভক্ত ফার্মওয়ারী অংশীদার চাটার্ড একাউন্ট্যান্টগণের নামসহ প্রকাশ করবে।

এছাড়া প্যানেল অব অডিটরস এর তালিকায় ফার্মওয়ারী অংশীদারগণ ব্যতীত কোন চর্চারত (প্রাকটিসিং) চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিরীক্ষক হিসেবে তালিকাভুক্ত ও গণপ্রস্তাবে আবেদনকারী কোম্পানির নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
#এসএস/বিবি/১৮ ১০ ২০১৯


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শুক্র, অক্টোবর ১৮, ২০১৯ ১০:৩৯ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!