সিটি ব্যাংকের নতুন শাখা
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সিটি ব্যাংকের নতুন একটি শাখা চালু হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার এটি উদ্বোধন করেন এই ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় শেখ মোহাম্মদ মারুফ ও মাহবুবুর রহমান। আরো ছিলেন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা, ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ঢাকা শহরের প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য সিটি ব্যাংকের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকায় এই নতুন শাখাটি খোলা হয়েছে। সিটি ব্যাংক ৩৯ বছর ধরে তার গ্রাহকদের স্বার্থে বিভিন্ন সুদূরপ্রসারী ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন এ শাখার মাধ্যমে গ্রাহকদের রিটেল লোন, ডিপোজিট, কার্ড, ইসলামিক ব্যাংকিং, কাস্টমার কেয়ার ও রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
#তমহ/বিবি/২২ ১২ ২০২২
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি