লক্ষ্য ৪০০ কোটি টাকা সংগ্রহ

লক্ষ্য ৪০০ কোটি টাকা সংগ্রহ

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট লিমিটেড।

গতকাল বুধবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার দের নিয়ে রোড শো অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত এই প্রাথমিক গণপ্রস্তাবের ইস্যু ব্যবস্থাপনা করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে দায়িত্ব পালন করবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

এছাড়া কোম্পানিটির বিধিবদ্ধ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং স্থায়ী সম্পদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

রোড শোতে বুক বিল্ডিং পদ্ধতির শর্তানুযায়ী কোম্পানি কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সামনে প্রতিষ্ঠানের পরিচিতি, বিগত বছরগুলোর আর্থিক তথ্য, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে কোম্পানি কর্তৃপক্ষ।

#তমহ/বিবি/১৯ ১০ ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বুধ, অক্টোবর ১৮, ২০২৩ ২:১৭ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!