প্রাইম ইসলামী সিকিউরিটিজে ১৪ কোটি বিনিয়োগ

প্রাইম ইসলামী সিকিউরিটিজে ১৪ কোটি বিনিয়োগ

সাবসিডিয়ারি কোম্পানি প্রাইম ইসলামী সিকিউরিটিজে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ১৪ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ার কিনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, প্রাইম ইসলামী সিকিউরিটিজের ১ কোটি ৪০ লাখ শেয়ার প্রতিটি ১০ টাকা করে কিনবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যা হাউজটির পরিশোধিত মূলধনের ১৪ শতাংশ।


এই ১৪ শতাংশ শেয়ার ধারণের পর হাউজটির মোট ৬৫ শতাংশ শেয়ারের মালিক হবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

#এসএস/বিবি/১৫ ১০ ২০১৯


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, অক্টোবর ১৫, ২০১৯ ৬:২০ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!