সিটি ব্যাংক প্যাসিফিক জিন্সের চুক্তি

সিটি ব্যাংক প্যাসিফিক জিন্সের চুক্তি

সম্প্রতি সিটি ব্যাংক ও প্যাসিফিক জিন্স গ্রুপের সহ প্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাসুয়ালস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটির মুখ্য উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। চট্টগ্রামের সিইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্সের কর্পোরেট দফতরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন, ডিরেক্টর সৈয়দ ম তানভীর, সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহবুবুর রহমান, হেড অফ রিটেইল ব্যাংকিং মোহাম্মদ অরূপ হায়দার, হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং শফিউল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

# টিএমএইচ/বিবি/১১ ০৯ ২০১৯


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বুধ, সেপ্টেম্বর ১১, ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!