সিটি ব্যাংকের নতুন ডিএমডি নূরুল্লাহ চৌধুরী

সিটি ব্যাংকের নতুন ডিএমডি নূরুল্লাহ চৌধুরী

বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকের নতুন ডিএমডি নিয়োগ দেওয়া হয়েছে। সিটি ব্যাংক সম্প্রতি নূরুল্লাহ চৌধুরীকে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাস্টার হেড (আরএমজি ও টেক্সটাইল) হিসেবে কর্মরত ছিলেন।

নূরুল্লাহ চৌধুরী ২০০৮ সালে কর্পোরেট ব্যাংকিংয়ের ইউনিট হেড হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং সেক্টরে প্রায় দুই যুগের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার এর আগে শামিল ব্যাংক অব বাহরাইন এবং ব্যাংক অব আল ফালাহ য় কর্পোরেট ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি সিটি ব্যাংকের পোশাক শিল্পখাতে ঋণ প্রবাহে উল্লেখযোগ্য অবদান রাখেন। নূরুল্লাহ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ফন্যিান্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

#এসএস/বিবি/১৫ ০২ ২০২০


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শনি, ফেব্রুয়ারী ১৫, ২০২০ ১:১২ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!