সিটি ব্যাংক রাগাদি টেক্সটাইলের চুক্তি

সিটি ব্যাংক রাগাদি টেক্সটাইলের চুক্তি

এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করার জন্য সিটি ব্যাংক ও রাগাদি টেক্সটাইল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এবং রাগাদি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক লুইস রামিরো গার্সিয়া ইনসুয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিটি হস্তান্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরুপ হায়দার এবং রাগাদি টেক্সটাইলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
#এসএস/বিবি/২৫ ১১ ২০১৯


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: সোম, নভেম্বর ২৫, ২০১৯ ১০:৪৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!