রাজধানীতে ১৯ দেশের ব্যাডমিন্টন
আগামীকাল ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯।’ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে হবে টুর্নামেন্টের উদ্বোধন এবং সেখানেই হবে খেলা।
ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক বলেন, ‘আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই আন্তর্জাতিক টুর্নামেন্ট জাতির পিতার অমর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। এ সংবাদ সম্মেলন থেকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই।’
সিনিয়র ও জুনিয়র বিভাগে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশগ্রহণ করবে ১৯টি দেশ অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, ভারত, জাপান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মরিশাস, আয়ারল্যান্ড, ভিয়েতনাম, ইরান ও ওয়েলস।
টুর্নামেন্টে খেলবেন ১১২ জন পুরুষ ও ৫৬ জন নারী প্রতিযোগী। এর মধ্যে বাংলাদেশের প্রতিযোগী ২০ জন (পুরুষ ১২ ও নারী ৮)। আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার সহ অন্যরা।
#এসএস/বিবি/১০ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি