লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির ৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির মোট ৫ লাখ ১০ হাজার ৩৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৩ লাখ টাকার। এদিন কোম্পানিটি ১৯ লাখ ৬৫ হাজার ৯০৮টি শেয়ার হাতবদল করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে। লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

#এসএস/বিবি/২৪ ১২ ২০১৯


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ডিসেম্বর ২৪, ২০১৯ ১১:২৫ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!