দর ২২.৮১ শতাংশ বৃদ্ধি

দর ২২.৮১ শতাংশ বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ওঠে এসেছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৮১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তীত থেকে প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই।
দিনজুড়ে ১২ লাখ ৮৩ হাজার ৬২২টি শেয়ার ১ হাজার ৫৬০ বার হাতবদল হয়, যার বাজারদর ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিন্ম ২০ টাকা ৬০ পয়সা থেকে ২২ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়। তবে গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৭ টাকা থেকে সর্বোচ্চ ৫৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

#তমহ/বিবি/২৫জানুয়ারি২০২৫


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, জানুয়ারী ২৫, ২০২৫ ৩:০৯ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!