এগিয়ে বস্ত্র খাত...

এগিয়ে বস্ত্র খাত...

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১২.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ১১.৬ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ১১ শতাংশ, খাদ্য খাতে ৫.৮ শতাংশ, আর্থিক খাতে ৫.৬ শতাংশ, জ্বালানি বিদ্যুৎ খাতে ৫.৩ শতাংশ, সেবা আবাসন খাতে ৪.৭ শতাংশ, ব্যাংক খাতে ৩.৯ শতাংশ,জীবন বিমা খাতে ৩.৩ শতাংশ, সিমেন্ট খাতে ৩ শতাংশ, কাগজ খাতে ২.৯ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৮ শতাংশ, ট্যানারি খাতে ২.৬ শতাংশ, আইটি খাতে ২.৫ শতাংশ, সিরামিকস খাতে ১.৭ শতাংশ, ভ্রমণ অবকাশ খাতে ১.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

#তমহ/বিবি/০৩ ০৯ ২০২২


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, সেপ্টেম্বর ৩, ২০২২ ৫:৪৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!