মুক্তিযোদ্ধা পরিবারকে উপহার প্রদান

মুক্তিযোদ্ধা পরিবারকে উপহার প্রদান

বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার ১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, ফল ও মিষ্টি পাঠান তিনি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার ১ এস এম খুরশিদ উল আলম, উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু ও সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করায় তারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

#এসএস/বিবি/১৬ ১২ ২০১৯


রাজধানী ডেস্ক, বিবি
Published at: সোম, ডিসেম্বর ১৬, ২০১৯ ১১:১০ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!