বার্জারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বার্জারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে আসা ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৬ জানুয়ারি রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৮ টাকা ৩০ পয়সা।
অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ টাকা ২৬ পয়সা, গত বছর একই সময়ে যা ৪৯ টাকা ৩৮ পয়সা ছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০৪ টাকা ৯৯ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১২ টাকা ৭৯ পয়সা।
#তমহ/বিবি/২৬জানুয়ারি২০২৫


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: সোম, জানুয়ারী ২৭, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!