’বুঝে বিনিয়োগ করুন’
পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।
তিনি বলেন, যারা বেশি ঝুঁকি নিতে চান না, তারা মিউচুয়াল ফান্ডে ও বন্ড মার্কেটে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে ও স্মার্ট বিনিয়োগকারী হতে হবে।
৩০ জুলাই শনিবার ময়মনসিংহ শহরের টাউনহলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে তিনি এ পরামর্শ দেন। বিএসইসি ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান ময়মনসিংহের উন্নয়নে সরকারের রাজস্ব খাতের অর্থায়নের পাশাপাশি বিকল্প অর্থায়নের কথা বলেন। এ সময় তিনি বিনিয়োগকারীদের গুজবে কান না দিতে এবং ঠাণ্ডা মাথায় বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন। কনফারেন্সের শুরুতে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিনিয়োগ ও পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করে বিনিয়োগকারীদের বলেন, বিনিয়োগকারী যেন সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য কাজ করছে বিএসইসি ও তার দুটি অঙ্গসংগঠন বাংলাদেশ একাডেমি ফার সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম), বাংলাদেশ ইনস্টিটিউট ফর ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিপার্টমেন্ট।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ পুঁজিবাজারে বিনিয়োগের নিরাপদ ব্যবস্থাপনার আশাবাদ ব্যক্ত করে বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্যধারণ করতেও শিখতে হবে। তবেই তারা লাভবান হবেন। আর্থিক স্বস্তি ও সঞ্চয়ের জন্যই বিনিয়োগ। সুতরাং বিনিয়োগের সুরক্ষা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি আমিনুল হক শামীম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, ময়মনসিংহের উপ মহাপুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ডিসি মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটির প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডিএসইসির ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, বিএএসএমর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান।
#তমহ/বিবি/০১ ০৮ ২০২২
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি