৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা

৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা

প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে সপ্তম দফা ছুটি বাড়িয়েছে সরকার। এবার আরও ১৪ দিন ছুটি বাড়ানো হয়েছে। বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর আদেশ জারি করা হয়েছে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি ছাড়াও শবে কদর ও ঈদের ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কারোনাভাইরাস বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ মে’র পর শর্তসাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৭ থেকে ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির সঙ্গে ২১ মে’র শবে কদরের ছুটি, ২২, ২৩, ২৯ ও ৩০ মে’র সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে’র ঈদের ছুটি যুক্ত হবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় ছুটি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়। তৃতীয় ১৪ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি লম্বা করা হয়। পরে আরও ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আবারও ১০ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এরপর সপ্তম দফায় ছুটি আরও ১৪ দিন বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলো।

এসকেএস/বিবি/১৪ ০৫ ২০২০


জাতীয় ডেস্ক, বিবি
Published at: শনি, মে ১৬, ২০২০ ১:৪২ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!