সেতু নির্মাণে সুকুক বন্ড
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে ৭ বছর মেয়াদি ৩ হাজার সুকুক ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘শরীয়াহ্ এডভাইজরি কমিটি।’
কমিটির সভাপতি ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) বিপরীতে ৫ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘শরীয়াহ্ এডভাইজরি কমিটি’র ১ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়। ইসতিসনা ও ইজারা পদ্ধতিতে এ বিনিয়োগ করা হবে। এই সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে বিবেচনায় সুকুকটির নামকরণ ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’ CIBRR-2 Social Impact Sukuk করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটির আওতায় বাংলাদেশের ৮টি বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণের কাজ চলমান আছে। নতুন এ সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে মোট ১৭৬৯৭ মিটার সেতু, ৩৮৮০০ মিটার সংযোগ সড়ক ও ৪২৩০ মিটার নদী শাসনের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। [বাসস থেকে]
#তমহ/বিবি/১৫ফেব্রুয়ারি২০২৫
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি