৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ৫০ কোটি টাকার বন্ড ছাড়বে। বন্ডটি রূপান্তরযোগ্য কিংবা সম্পূর্ণ অবসায়ন হবে। অর্থাৎ এটি শেয়ারে রূপান্তর করা যাবে। অসুরক্ষিত এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ৭ শতাংশ। প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে। ৫০ কোটি টাকার মধ্যে ৩৫ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং ১৫ কোটি টাকা পাবলিক প্লেসমেন্টের মাধ্য এই বন্ড বরাদ্দ করা হবে। আর বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ তিনটি সিএনজি স্টেশন, ৫টি এলপিজি স্টেশন এবং ৫টি মাদার ডটার সিএনজি স্টেশন স্থাপন করবে।

#তমহ/বিবি/০৩ ১০ ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, অক্টোবর ৩, ২০২৩ ৪:১৫ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!