লেনদেনের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

লেনদেনের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মাকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার কোম্পানিটি মোট ৪০ লাখ ১২ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৯ লাখ ৯৯ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৯৯ লাখ টাকা।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩২ লাখ ৪৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৫২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো, বিডি ফিন্যান্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ব্রাক ব্যাংক লিমিটেড।

#এসকেএস/বিবি/২৫ ০৯ ২০২০


বিমা ডেস্ক, বিবি
Published at: শুক্র, সেপ্টেম্বর ২৫, ২০২০ ৭:৫০ পূর্বাহ্ন
Category: বিমা
Share with others:

Recent Posts

Recently published articles!