৮০ কোটি ডলার বিনিয়োগ

৮০ কোটি ডলার বিনিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, পোর্ট ক্যাপাসিটি এখন লিমিটেড। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়া গ্রিন পোর্ট হবে। ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া বে-টার্মিনালে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বিষয়টি খুবই সিরিয়াসলি ট্র্যাক করার চেষ্টা করছি।

৮ মে বৃহস্পতিবার সকালে পতেঙ্গা লালদিয়া টার্মিনাল ও বে-টার্মিনাল এলাকা পরিদর্শনে আসেন আশিক চৌধুরী। সকালে পতেঙ্গা লালদিয়া টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে বে-টার্মিনালে আসেন তিনি। এরপর বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আশিক চৌধুরী বলেন, সিঙ্গাপুর আমাদের একই সময়ে স্বাধীন হয়েছে। স্বাধীন হয়ে তারা আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে এবং সেটা চলে যাওয়ার পেছনে তাদের পোর্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তারা তো একটা ট্রেডিং হাবে পরিণত হয়েছে। সুতরাং পিএসএর খুবই ভালো এক্সপেরিয়েন্স। আমাদের সঙ্গে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসবে এবং আমরা এস্টিমেট করছি যে, এই পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি এক বিলিয়ন ডলার করে এই প্রজেক্টে ইনভেস্ট করবে। আমরা প্রায় দুই বিলিয়ন ডলারের মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাব। এটা গ্র্যাজুয়ালি আসবে। সো তাদের কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে তারা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকবে এবং আমরা আশা করছি, ২০৩০ সালের মধ্যে এই পোর্টগুলোকে চালু করতে পারব। আমাদের গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে। বে-টার্মিনাল চট্টগ্রাম এলাকার সবচেয়ে বড় প্রকল্প। এটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এটা যখন হয়ে যাবে, তখন এই এলাকার চেহারা আমরা আশা করছি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে।

#তমহ/বিবি/০৮মে২০২৫


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, মে ৮, ২০২৫ ৮:৩০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!