প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস
আহমদ কায়কাউসপ্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউস। তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আজ রোববার আহমদ কায়কাউসকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমান আগামী মঙ্গলবার থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, দু একদিনের মধ্যে আরও কয়েকটি মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল হতে পারে। কারণ, চলতি মাসেই কয়েকজন সচিব অবসরে যাবেন। যদিও কেউ কেউ চুক্তি ভিত্তিতে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন।
#এসএস/বিবি/২৯ ১২ ২০১৯
জাতীয় ডেস্ক, বিবি
Published at: রবি, ডিসেম্বর ২৯, ২০১৯ ১২:৪৩ অপরাহ্ন
Category:
জাতীয়
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি