অ্যাপলের আরেক রেকর্ড!

অ্যাপলের আরেক রেকর্ড!

বাজারমূলধনে নতুন রেকর্ড গড়েছে আইফোন ও ম্যাকবুকের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেশন। প্রথমবারের মতো কোম্পানিটির বাজারমূলধন ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সর্বশেষ লেনদেন দিবসে (৩০ জুন) কোম্পানিটির বাজারমূলধন দাঁড়িয়েছে ৩.০৫ ট্রিলিয়ন বা ৩ লাখ ৫ হাজার কোটি ডলার। এটি বিশ্বপুঁজিবাজারের ইতিহাসে একটি কোম্পানির সর্বোচ্চ বাজারমূলধন।

অ্যাপলের বাজারমূলধন বিশ্বের বেশিরভাগ দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির চেয়ে বেশি। এটি বাংলাদেশের জিডিপির প্রায় ৬ গুণ। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া ২০২২ ২৩ অর্থবছরের বাজেট বক্তৃতার তথ্য অনুসারে, ২০২১ ২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার ছিল ৪৬০.২ বিলিয়ন ডলার।

বিশ্বের ১৯৫টি স্বাধীন দেশের মধ্যে ১৮৯টির জিডিপির চেয়ে অ্যাপলের বাজারমূলধন বেশি। এটি শুধু যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, জার্মানি ও যুক্তরাজ্যের জিডিপির চেয়ে কম।

#তমহ/বিবি/২০জুলাই২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, জুলাই ২০, ২০২৩ ৩:১৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!