আইএসের বাগদাদি নিহত

আইএসের বাগদাদি নিহত


পেন্টাগনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন,মার্কিন বাহিনী একটি কম্পাউন্ডে প্রবেশ করার পর সংক্ষিপ্ত বন্দুক লড়াই হয় আর এ সময় বাগদাদি আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে বাগদাদি হত্যা করেন।

ওই কম্পাউন্ডে বাগদাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে পেন্টাগনের সূত্রগুলো নিউজউইককে জানিয়েছে। অভিযানে বাগদাদির কোনো সন্তান আঘাত না পেলেও তার দুই স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। দুই স্ত্রী সম্ভবত বাগদাদির আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণে নিহত হয়েছেন বলে ধারণা পেন্টাগনের ওই সূত্রগুলোর।

অভিযানটির বিষয়ে জ্ঞাত সূত্রগুলোর ভাষ্যমতে,নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর জয়েন্ট স্পেশাল অপারেশন্স কমান্ডের ডেল্টা টিম শনিবারের শীর্ষ পর্যায়ের অভিযানটি চালিয়েছে। বিশেষ অভিযানের সেনারা যে জায়গায় অভিযান চালিয়েছে কিছুদিন ধরেই তা নজরদারির মধ্যে ছিল।

শনিবার রাতে অভিযানটি শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বলেন,“এইমাত্র বিরাট কিছু একটা ঘটলো!” পরে এক ঘোষণায় হোয়াইট হাউস জানায়, রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৯টায় প্রেসিডেন্ট ‘গুরুত্বপূর্ণ বিবৃতি’ দিবেন।

সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানে আইএসের নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন, এমন বিশ্বাস করা হচ্ছে বলে রোববার সিরিয়া,ইরাক ও ইরানের সূত্রগুলোও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

এর আগে পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, রাতে চালানো অভিযানটিতে বাগাদাদিই লক্ষ্য ছিলেন। কিন্তু অভিযানটি সফল হয়েছে কি না তা বলতে পারেননি তিনি।

সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে এক জঙ্গি উপদলের কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, শনিবার মধ্যরাতের পর চালানো এক অভিযানে বাগদাদি নিহত হয়েছেন বলে বিশ্বাস করা হচ্ছে। তুরস্ক সীমান্তের কাছে ব্রিশা গ্রামে চালানো অভিযানটিতে হেলিকপ্টার, যুদ্ধবিমানের পাশাপাশি স্থল বাহিনীও ছিল এবং তারা সংঘর্ষে জড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি।
#এসএস/বিবি/২৭ ১০ ২০১৯


আন্তর্জাতিক ডেস্ক, বিবি
Published at: রবি, অক্টোবর ২৭, ২০১৯ ১০:২৮ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!