শেয়ার কিনবে ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালক

শেয়ার কিনবে ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালক

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালক মমতাজ বেগম শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মমতাজ বেগম ২ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে। এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

উল্লেখ্য, ফেডারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৫.৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৯২ শতাংশ শেয়ার আছে।

#এসকেএস/বিবি/১০ ০৯ ২০২০


বিমা ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, সেপ্টেম্বর ১০, ২০২০ ৯:৪০ অপরাহ্ন
Category: বিমা
Share with others:

Recent Posts

Recently published articles!