পেট্রোবাংলা ভবনে অগ্নিকাণ্ড
আজ শনিবার সকাল নয়টা ২৬ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনে আগুন লাগে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আধা ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে যায়। সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
#এসএস/বিবি/০৭ ১২ ২০১৯
রাজধানী ডেস্ক, বিবি
Published at: শনি, ডিসেম্বর ৭, ২০১৯ ১১:১৪ পূর্বাহ্ন
Category:
রাজধানী
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি