বেসিক ব্যাংক মে ইন্টারন্যাশনাল ট্রেডের চুক্তি

বেসিক ব্যাংক মে ইন্টারন্যাশনাল ট্রেডের চুক্তি

চীন দেশের রপ্তানিকারকদের ক্রেডিট রিপোর্ট বেসিক ব্যাংকের নিকট সরবরাহ করবে মে ইন্টারন্যাশনাল। এজন্য মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেসের সঙ্গে বেসিক ব্যাংক একটি চুক্তি করেছে । ১১ ডিসেম্বর রাষ্ট্রীয় এই ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম এবং মে ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আমিনুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#এসএস/বিবি/১১ ১২ ২০১৯


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ১১, ২০১৯ ১১:৩৫ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!