সিটি ব্যাংকের ‘বি ২’ রেটিং নিশ্চিত

সিটি ব্যাংকের ‘বি ২’ রেটিং নিশ্চিত

মুডি'স ইনভেস্টর সার্ভিস তাদের সাম্প্রতিক মূল্যায়নে সিটি ব্যাংকের আউটলুক ‘স্থিতিশীল’ অবস্থানে অপরিবর্তিত রেখে বি ২ রেটিং নিশ্চিত করেছে।

সিটি ব্যাংক থেকে জানা যায়, মুডিস রেটিংয়ে ব্যাংকের গড় মুনাফা, সম্পদের গুণগতমান এবং মূলধনের বিচার করে বলা হয়েছে, ব্যাংকের তারল্য ভারসাম্যপূর্ণ স্থিতিশীল অবস্থায় আছে এবং সংকটময় সময়ে এটা আমানতের প্রবৃদ্ধিকে নির্দেশ করে।

সিটি ব্যাংক আরো বলেছে, পুনতফশিলীকৃত এবং পুনর্গঠিত ঋণের ঝুঁকির কারণে রেটিংয়ের মূল মানদণ্ডে প্রভাব ফেললেও রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড ব্যবসায় মজবুত অবস্থান এবং উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজে তহবিল সংগ্রহের সক্ষমতা ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্বীকৃতি পেয়েছে।

#তমহ/বিবি/১৭জুলাই২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, জুলাই ১৬, ২০২৩ ৩:০২ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!