সিটি ব্যাংকের মুজিব বর্ষ উদযাপন

সিটি ব্যাংকের মুজিব বর্ষ উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করেছে সিটিব্যাংক। ১৮ মার্চ রাজধানী ঢাকার গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে ব্যাংকটির পরিচালক হোসেন মেহমুদ, মিসেস সৈয়দা শায়রীন আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ সব নির্বাহী ও প্রায় ৬০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা থেকে ১০ টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের এই অবস্থান কর্মসূচিতে সবার পরনে ছিলো মুজিব বর্ষের বিশেষ টি শার্ট। প্ল্যাকার্ড প্রদর্শন শেষে পরিচালকবৃন্দ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলে ব্যাংকের বোর্ড রুমে মুজিব বর্ষের বিশেষ কেক কাটেন।

উল্লেখ্য, একই সময়ে একই রকম আয়োজন ছিলো সারা দেশে সিটি ব্যাংকের সব শাখায়।

#এসকেএস/বিবি/১৮ ০৩ ২০২০


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বুধ, মার্চ ১৮, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!