নেটফ্লিক্সের গ্রাহক বৃদ্ধি

নেটফ্লিক্সের গ্রাহক বৃদ্ধি

নেটফ্লিক্সের ২০২৩ সালে সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ৬০ লাখ। পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে ভাগাভাগি করে নেয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানোয় এমন ফল পাওয়া গেছে এটা মনে করছে তারা। এমন খবর দিয়েছে ডয়চে ভেলে।

নেটফ্লিক্স জানায়, এখন তাদের সদস্যসংখ্যা প্রায় ২৪ কোটি। এর আগে ১০ কোটি সদস্য পাসওয়ার্ড ভাগাভাগি করে নেটফ্লিক্স ব্যবহার করতেন। নাভালিয়ের অ্যান্ড অ্যাসোসিয়েটস সংস্থার প্রধান বিনিয়োগকর্তা লুইস নাভালিয়ের বলেন, আমি এই ফল দেখে উচ্ছ্বসিত ছিলাম। আমার মতে, ধারণার চেয়েও বেশি নতুন সদস্য আনতে পেরেছে নেটফ্লিক্স।

প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পরীক্ষামূলক নিয়ম চালু করে নেটফ্লিক্স। এই একই পরিকল্পনা এখন গোটা বিশ্বে ব্যবহার করার ইচ্ছা তাদের।

২০২০ সালে কভিড ১৯ মহামারির পর থেকে বাড়ি থেকে কাজ করার ঝোঁক বাড়তে থাকে। এ সময় থেকে বাড়তে থাকে মানুষের নেটফ্লিক্সে কিছু দেখার আগ্রহও। ফলে লোকসান হতে থাকে প্রতিষ্ঠানটির। এই সমস্যা সমাধানের জন্য পাসওয়ার্ডহীন, বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন চালু করে তারা, যা আরও সস্তা। প্রথমে মানুষ এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখলেও পরে তারা নেটফ্লিক্সের পূর্ণ সাবস্ক্রিপশন নিতে শুরু করে। এ পদক্ষেপ নেয়ার ফলে বছরের দ্বিতীয়ার্ধ্বে আয় বাড়ে প্রায় তিন শতাংশ।

নেটফ্লিক্সের এই আপাত সাফল্য পুঁজিবাজারে সুফল আনতে পারেনি। শেয়ারের দাম পড়ে যায় আট শতাংশ। তার সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের হলিউডে চলমান শিল্পী এবং চলচ্চিত্র কলাকুশলীদের ধর্মঘটের বিষয়টিও।

#তমহ/বিবি/২৭জুলাই২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বুধ, জুলাই ২৬, ২০২৩ ১:৩৭ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!