বন্ড বাজার উন্নয়নে...
দেশের বন্ড বাজার উন্নয়নে এবার যৌথভাবে কাজ শুরু করেছে দুই ঋণদাতা সংস্থা আইএমএফ ও বিশ্ব ব্যাংক। এজন্য ঢাকায় এসেছে একটি প্রতিনিধি দল। আগামী ১৭ জুলাই পর্যন্ত তারা দফায় দফায় বৈঠক করবে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে।
তাদের লক্ষ্য, বাধা চিহ্নিত করে বন্ড বাজার বিকাশের রোডম্যাপ তৈরি করা। বিশ্লেষকেরা বলছেন, নীতি নির্ধারণে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় না হলে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের চেষ্টা কাজে আসবে না।
বাংলাদেশের অর্থনীতির আকার এখন ৪শ ৬০ বিলিয়ন ডলার। সরকার প্রচেষ্টা করছে একে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে। কিন্তু অর্থনীতির এই গতির সঙ্গে তাল নেই বন্ড বাজারের। সবশেষ হিসাবে, বন্ড বাজারের আকার ২০ বিলিয়ন ডলার। যার মধ্যে করপোরেট বন্ডের পরিমাণ মাত্র ৩ বিলিয়ন ডলার। বাকিটা সরকারি।
বন্ড হল এক ধরনের চুক্তিপত্র। যার মাধ্যমে সরকার বা কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে। বন্ড কিনে প্রতিমাসে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। আবার অনেক বন্ডে কোম্পানির মুনাফার অংশও পাওয়া যায়। বিশ্বব্যাপি সরকারি বেসরকারি বিনিয়োগের অর্থ যোগানের মূল উৎস এই বন্ড বাজার।
দেশের বন্ড বাজার বিকাশের বাধা খুঁজে বের করতে সংস্কার সুপারিশসহ একটি রোডম্যাপও তৈরি করবে আইএমএফ ও বিশ্বব্যাংক।
#তমহ/বিবি/৮জুলাই২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি