সেরা করদাতা ইসলামী ব্যাংক

সেরা করদাতা ইসলামী ব্যাংক

দেশের রাজস্ব খাতকে এগিয়ে নিতে কর প্রদানের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যাংকিং খাতে ২০১৮ ২০১৯ করবর্ষে সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছে।

১৪ নভেম্বর র‌্যাডিসন হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের কাছ থেকে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী সেরা করদাতা ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, অর্থ মন্ত্রনালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#এসএস/বিবি/১৭ ১১ ২০১৯


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: রবি, নভেম্বর ১৭, ২০১৯ ১১:০৭ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!