জিপির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ...

জিপির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২ ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (১৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮২ পয়সা। গত বছর একই সময়ে ৬ টাকা ৩০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২ জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৮৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ২৫ পয়সা।

#তমহ/বিবি/১৮ ০৭ ২০২২


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, জুলাই ১৭, ২০২২ ৪:০৩ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!