জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি অর্থবছর ২০২৩ ২৪ (অর্থবছর ২৪) প্রবৃদ্ধির হার হবে ৬ শতাংশ। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফ বাংলাদেশের ২০২২ ২৩ অর্থ বছরের প্রবৃদ্ধি পূর্বাভাস, আগের ৫.৫ শতাংশ থেকে সংশোধন করে ৬ শতাংশ করেছে। বাংলাদেশ সরকার ২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭.৫ শতাংশ।
আইএমএফ কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) শিরোনামে মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়ে বলেছে, ২৪ অর্থবছরে বাংলাদেশে এই হার হবে ৭.২ শতাংশ।
আইএমএফ এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক প্রবৃদ্ধি ২০২২ এ ৩.৫ শতাংশ থেকে থেকে কমে এ বছর ৩ শতাংশ এবং পরের বছর ২.৯ শতাংশ হবে । আইএমএফ বলেছে, ‘আমাদের জুলাই পূর্বাভাস থেকে ২০২৪ এর জন্য এটি ০.১ শতাংশ পয়েন্ট ডাউনগ্রেড। এটি ঐতিহাসিক গড় থেকে বেশ নিচে।’ বাসস থেকে
#তমহ/বিবি/১১ অক্টোবর ২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি