চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দিল সিটি ব্যাংক

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দিল সিটি ব্যাংক

মহামারি করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করেছে সিটি ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এই মেশিনটি হাসপাতালকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

সিটি ব্যাংক কর্তৃপক্ষ ১৬ জুন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রব মাসুমের কাছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেন। এর ফলে হাসপাতালে অধিক শাসকষ্ট নিয়ে আসা রোগীরা উন্নত সেবা পাবে।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ প্রসঙ্গে বলেন যে, সিটি ব্যাংক সবসময় দেশের যে কোনো প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়কালে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।

#এসকেএস/বিবি/২৫ ০৬ ২০২০


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, জুন ২৫, ২০২০ ৭:১৭ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!