ডেসকোর লভ্যাংশ ঘোষণা

ডেসকোর লভ্যাংশ ঘোষণা

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার সবটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮ ২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন,১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩০ পয়সা।
আগামী ৪ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
#এসএস/বিবি/১৮ ১০ ২০১৯


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শুক্র, অক্টোবর ১৮, ২০১৯ ৩:৫৮ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!