রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে

রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানি দায় পরিশোধের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ দশমিক ২১ বিলিয়ন ডলার কমে ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিপিএম ৬ পদ্ধতির ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার কম রয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

অর্থাৎ বিপিএম ৬ ম্যানুয়াল অনুযায়ী মোট রিজার্ভ ছিল ২০ দশমিক ৬৬ বিলিয়ন। আকু’র বিল পরিশোধের পর মঙ্গলবার দেশের রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আকু’র পাওনা মঙ্গলবার পরিশোধ করা হয়েছে। পাওনা পরিশোধের রসিদ হবে বুধবার। যে কারণে রিজার্ভের প্রকৃত পরিমাণ জানা যাচ্ছে না।

#তমহ/বিবি/০৯ ১১ ২০২৩


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, নভেম্বর ৯, ২০২৩ ১২:১৬ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!