ব্যাংকের দ্বারস্থ পাকিস্তান সরকার

ব্যাংকের দ্বারস্থ পাকিস্তান সরকার

ব্যাংকখাত থেকে ঋণ করছে পাকিস্তান সরকার। এক সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার ব্যাংক খাত থেকে ৬৫০ বিলিয়ন বা ৬৫ হাজার কোটি রুপি ঋণ করেছে। দ্য ডনের সূত্রে টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সরকার রেকর্ড পরিমাণ ঋণ করেছে। এই সময়ে তারা ৫ লাখ ৫০ হাজার কোটি রুপি ঋণ করেছে। আগের বছরের একই সময়ে পাকিস্তান সরকার ঋণ করেছিল ২৯৫ কোটি রুপি। এভাবে বিপুল হারে ঋণ করার কারণে বিপাকে পড়েছে দেশটির সরকার।

পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে সরকারের পক্ষে অন্যান্য ব্যয় করা কঠিন হয়ে উঠেছে। দ্য ডনের খবরে বলা হয়েছে, বাজেটের অর্ধেকের বেশি পরিমাণে অর্থ সরকারকে সুদ পরিশোধে ব্যয় করতে হবে।

#তমহ/বিবি/২২ ০৪ ২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: সোম, এপ্রিল ২২, ২০২৪ ১:৫৩ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!